চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

 রাশিয়ায় কি মার্শাল ল জারি হচ্ছে? 

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০১:০৭ পিএম, ২০২২-০৩-০৬

  রাশিয়ায় কি মার্শাল ল জারি হচ্ছে? 

ইউক্রেন সামরিক আগ্রাসনের মধ্যে নিজ দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সামরিক আইন বা মার্শাল ল জারি করতে পারে রাশিয়া—এমন গুঞ্জন উঠেছিল। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তা অস্বীকার করেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রুশ আগ্রাসনের দশম দিন শনিবার (৫ মার্চ) অ্যারোফ্লটে কর্মরত ফ্লাইট অ্যাটেনডেন্টদের সঙ্গে এক বৈঠকে পুতিন এ কথা জানান।

ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়ায় সামরিক আইন জারি করার কোনো পরিকল্পনা তার নেই। বহিঃশত্রু আক্রমণ করছে—এমন ক্ষেত্রে সামরিক আইন জারি করা হয়। এ ধরনের পরিস্থিতি এখন রাশিয়ায় নেই।  

তিনি বলেন, গুরুতর অভ্যন্তরীণ হুমকি বা বিপর্যয় ঠেকাতে রাশিয়াজুড়ে জরুরি অবস্থা জারি করার অনুমতি রয়েছে রুশ আইনে। কিন্তু সেই পরিস্থিতি এখন নেই।    

ইউক্রেনে সামরিক আগ্রাসনের বিরুদ্ধে রাশিয়ায় একাধিক বিক্ষোভ হয়েছে। যুদ্ধবিরোধী এই বিক্ষোভ থেকে অনেককে গ্রেফতার করেছে পুলিশ।  

এমন পরিস্থিতিতে দেশের ভেতরে প্রতিরোধ নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট পুতিন রাশিয়ায় সামরিক অবস্থা জারি করতে পারেন, বিদেশি গোয়েন্দা সংস্থার তথ্যের বরাত দিয়ে এমন দাবি করেছিলেন ইউক্রেনের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা।  

এদিকে, ইউক্রেনের আকাশে কোনো দেশ ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করলে সেটাকে চলমান যুদ্ধে অংশগ্রহণ হিসেবে মনে করবেন বলে হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  

প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘এ বিষয়ে যেকোনো পদক্ষেপ আমরা সেই দেশের সশস্ত্র সংঘাতে অংশগ্রহণ হিসেবে বিবেচনা করব’।  

প্রসঙ্গত, ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি সামরিক আগ্রাসন শুরু করে রুশ সেনারা। রাশিয়ার আগ্রাসন ঠেকাতে শনিবার (৫ মার্চ) দশম দিনের মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, যুদ্ধের দশম দিনে এরই মধ্যে ইউক্রেন ছেড়ে পালিয়ে গেছে প্রায় ১২ লাখ মানুষ।  


 

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর